Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ৭ মার্চ ২০২৬, ৯:৫১ সকাল
অনলাইন সংস্করণ |148 ভিউ

ইরানে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে প্রাচ্য সংঘ যশোরের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রাচ্য সংঘ যশোরের আহ্বায়ক খবির উদ্দিন সুইট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজিন খান।
প্রাচ্য সংঘ যশোরের সদস্য সচিব সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত,

প্রাচ্য সংঘের সাবেক সভাপতি আল মামুন, ইসলামী গবেষক সৈয়দ মইনুল ইসলাম, সংগঠনের সদস্য ইকবাল টিয়া, মাহবুবুল হক ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

বক্তারা ইরানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানান।

তারা বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল দড়াটনা ভৈরব চত্বর এলাকা প্রদক্ষিণ করে।

 

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20