Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
সোমবার, ২ মার্চ ২০২৬, ৭:০৬ বিকাল
অনলাইন সংস্করণ |185 ভিউ

ফোরলেন হবে নওগাঁ শহরের রাস্তা, ব্যয় ১২০০ কোটি টাকা

নওগাঁ শহর
নওগাঁ শহর
উত্তরের সীমান্তবর্তী ও শস্য ভান্ডার খ্যাত শহর নওগাঁ এখন কার্যত যানজটের নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজটে নাকাল হচ্ছেন শহরবাসী ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, অব্যবস্থাপনা, অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত যানবাহনের কারণেই শহরের প্রাণকেন্দ্রে যানজট এখন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

নওগাঁ পৌরসভার তথ্য অনুযায়ী, শহরের আয়তন ৩৮ দশমিক ৪২ বর্গকিলোমিটার।
২০১০ সাল থেকে ইজিবাইকের লাইসেন্স দেওয়া শুরু হলেও ২০১৬ সালের পর নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। বর্তমানে লাইসেন্সধারী ইজিবাইক রয়েছে প্রায় পাঁচ হাজার। এর বাইরে প্রায় ১০ হাজার লাইসেন্সবিহীন ইজিবাইক চলাচল করছে বলে সংশ্লিষ্টদের ধারণা। এ ছাড়া সিএনজি, রিকশা, ভ্যান, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িসহ আরও প্রায় ১০ হাজার যানবাহন নিয়মিত চলাচল করছে শহরে।

সরেজমিনে দেখা গেছে, শহরের মেইন রোডের কাঁঠালতলী থেকে শুরু হয়ে ঢাকা বাসস্ট্যান্ড, তাজের মোড়, ব্রিজের বাটার মোড়, সরিষাহাটির মোড়, মুক্তির মোড়, কাজীর মোড়, রুবির মোড়, দয়ালের মোড় হয়ে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। সড়কের দুই পাশে স্থায়ী দোকানের পাশাপাশি ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন। অনেক দোকানি দোকানের সামনের জায়গা দখল করে মালামাল রাখায় সড়ক আরও সংকুচিত হয়ে পড়েছে। ফলে ছোট যানবাহনের চলাচল ও পথচারীদের চলাফেরায় চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

কাপড়পট্টির কয়েকজন ব্যবসায়ী জানান, অটোরিকশা ও ইজিবাইক যেখানে-সেখানে দাঁড় করিয়ে রাখায় যানজট বাড়ছে। শহরে নির্দিষ্ট গোলচত্বর বা পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকাও বড় সমস্যা। অন্যদিকে ইজিবাইকচালক সোহেল রানা ও নাজমুল হোসেন বলেন, শহরে বৈধ কোনো স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে বিভিন্ন মোড়ে যাত্রী ওঠানামা করাতে হয়। 

অবৈধ ইজিবাইক নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।
সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, নওগাঁ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় সান্তাহার মোড় থেকে চৌমাসিয়া চত্বর পর্যন্ত ১৬ দশমিক ৫০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানান, প্রকল্প বাস্তবায়িত হলে যানজট অনেকটাই কমবে। পরিকল্পনায় রয়েছে ফুটওভার ব্রিজ, মিনি বাসস্টপ, কালভার্ট, ব্রিজ, সড়কবাতি, ফুটপাত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা। বর্তমান সড়ক প্রশস্ত করে ৮০ ফুটে উন্নীত করা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তাৎক্ষণিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না করলে নওগাঁর যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20