Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
রবিবার, ১ মার্চ ২০২৬, ৪:২১ দুপুর
অনলাইন সংস্করণ |177 ভিউ

নওগাঁয় এক কাপ চায়ের দামে মিলছে ১ কেজি আলু।

নওগাঁয় এক কাপ চায়ের দামে মিলছে ১ কেজি আলু।
পাড়া-মহল্লার টং দোকানে ১ কাপ লাল চায়ের মূল্য ৫-৭ টাকা। আর নওগাঁয় পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে একই দরে,৫ -৭ টাকা কেজি। অর্থাৎ ১ কাপ চায়ের দামে মিলছে ১ কেজি আলু। এতে চরম লোকসানে পড়েছেন জেলার কৃষকেরা।

গত কয়েক মৌসুম ধরে আলু চাষে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকেরা। মাঠ থেকে পাইকারি বাজার সব জায়গায় আলুর দামে ধস নেমেছে। কম দামে আলু কিনে স্বস্তিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তবে উৎপাদন খরচ না ওঠায় হতাশ কৃষকেরা।

কৃষকদের ভাষ্য, এ বছর প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১২ থেকে ১৫ টাকা। বীজ, সার, সেচ ও কীটনাশকে ব্যয় বেড়েছে। অথচ জাতভেদে আলু বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা কেজিতে। হিমাগারের ভাড়া দ্বিগুণ হওয়ায় সংরক্ষণ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে।

সদর উপজেলার বক্তারপুর এলাকার কৃষক লুৎফর রহমান প্রতিবেদককে বলেন ‘ গত মৌসুমেও লোকসান হয়েছিল। ক্ষতি পুষিয়ে নিতে ঋণ করে দুই বিঘা জমিতে আলু চাষ করি। এবারও খরচ উঠবে না।’

বদলগাছী উপজেলার বালুভরা এলাকার মিজানুর রহমান প্রতিবেদককে জানান, ‘প্রতি বিঘায় খরচ হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। আলু তুলতে শ্রমিকপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা দিতে হচ্ছে। এক বিঘা জমিতে ৮ থেকে ১০ জন শ্রমিক লাগে। পরিবহন খরচও আছে। বর্তমান দামে বিক্রি করে শ্রমিকের টাকাও ওঠে না।’

মান্দা উপজেলার মৈনম এলাকার কৃষক ইদ্রিস উদ্দিন জানান, ১২ বিঘা জমিতে আলু চাষ করেছেন। কিন্তু দাম না থাকায় বিক্রি ও সংরক্ষণ—দুই ক্ষেত্রেই সমস্যায় পড়েছেন।

রাণীনগর উপজেলার মিরাট এলাকার বাচ্চু মণ্ডল বলেন, ‘২০-২২ বছর ধরে আলু চাষ করছি। এমন কম দামে কখনো বিক্রি করিনি। আগামী বছর অন্য ফসলের কথা ভাবছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২১ হাজার ৯৭০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৭৪ হাজার ৩৩০ টন। গত মৌসুমে ২৫ হাজার ৯৪০ হেক্টর জমিতে চাষ হয়েছিল এবং উৎপাদন হয় ৫ লাখ ১৪ হাজার ৩৬০ টন। সে হিসাবে আবাদ কমেছে ৩ হাজার ৯৭০ হেক্টর এবং উৎপাদন কমেছে ৪০ হাজার ৩০ টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, ‘গত মৌসুমে লোকসানের পর কৃষকদের কম জমিতে আলু চাষের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অনেকেই চাষ করেছেন। উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, সে কারণেই দাম কমেছে।’
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20