Primeedition
যশোরের বাঘারপাড়া উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে সিহাব (১৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার খলশী গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও মামলার বিবরণ থেকে জানা যায়, খলশী গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে জান্নাতুল মাওয়াকে (৫ বছর ৬ মাস) একা পেয়ে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখায় একই গ্রামের আহাদ আলীর ছেলে সিহাব। এরপর তাকে কৌশলে প্রতিবেশী আব্দুল হাই মাস্টারের বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখে কস্টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে সিহাব।
এই ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানে নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, চাঞ্চল্যকর এই মামলার আসামি সিহাবকে আটক করতে সক্ষম হয়েছে র্যাব।
মন্তব্য করুন