Primeedition
শামছুর রহমান
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২০ দুপুর
অনলাইন সংস্করণ |153 ভিউ

৮ পা বিশিষ্ট ছাগলের বাচ্চা। দেখতে উৎসুক জনতার ভিড়

ফাইল ফটো
ফাইল ফটো
মনিরামপুর প্রতিনিধি 
মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে (সিজার) একটি ৮ পা-বিশিষ্ট ছা'গলের বাচ্চার জন্ম হয়েছে। বিরল এ ঘটনাকে ঘিরে হাসপাতালে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গত ১৭ই ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে জটিল প্রসব ব্যথা নিয়ে একটি ছাগলকে উপজেলা পশু হাসপাতালে আনা হলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সফল সিজারের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়। জন্মের পর দেখা যায়, ছাগলটির স্বাভাবিক চার পায়ের পাশাপাশি অতিরিক্ত আরও চারটি পা রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ছাগলটি বর্তমানে সুস্থ রয়েছে। নবজাতক বাচ্চাটিকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের ধারণা, এটি জন্মগত শারীরিক গঠনগত ত্রুটির (কনজেনিটাল অ্যানোমালি) কারণে হয়েছে।
বিরল এ খবর ছড়িয়ে পড়লে মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন। অনেকেই ঘটনাটিকে মহান আল্লাহর সৃষ্টির এক ব্যতিক্রমী নিদর্শন হিসেবে উল্লেখ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা খুবই বিরল। বাচ্চাটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20