Primeedition
মোঃ মাসুদুর রহমান
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২১ বিকাল
অনলাইন সংস্করণ |138 ভিউ

যশোরে রমজান উপলক্ষে বিশেষ অভিযানে তিন দোকানে জরিমানা

যশোরে রমজান উপলক্ষে বিশেষ অভিযানে তিন দোকানে জরিমানা
যশোরে রমজান উপলক্ষে বিশেষ অভিযানে তিন দোকানে জরিমানা

রমজান মাসকে সামনে রেখে বাজার তদারকির অংশ হিসেবে যশোরে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যশোর জেলা কার্যালয়।

অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল ২টা পর্যন্ত সদর উপজেলার মণিহার ফলের বাজার, পালবাড়ী বাজার ও বড়বাজার এলাকায় এ অভিযান চালানো হয় হয়।

অভিযান সূত্রে জানা যায়,ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৫ ধারায় যশোর শহরের মনিহার ফলপট্টি এলাকার নওরিন ফ্রুটসকে ৫ হাজার টাকা,

একই আইনের ৩৮ ধারায় শহরের পালবাড়ি এলাকায় ইকলাস স্টোর কে ২ হাজার টাকা এবং ৪৫ ধারায় পালবাড়ী এলাকার ওসমান মাংসের দোকানকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আইন লঙ্ঘনের অভিযোগে এসব জরিমানা করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাব যশোরের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20