Primeedition
গৌরব সাহা
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৩ বিকাল
অনলাইন সংস্করণ |173 ভিউ

নরসিংদী থেকে মন্ত্রী হচ্ছেন একজন: গুঞ্জনে একাধিক এমপির নাম

নরসিংদী থেকে মন্ত্রী হচ্ছেন একজন: গুঞ্জনে একাধিক এমপির নাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর সরকার গঠনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নতুন মন্ত্রিসভা গঠনের এই প্রক্রিয়ায় নরসিংদী জেলা থেকেও একজন সংসদ সদস্য মন্ত্রিত্ব পেতে পারেন—এমন সম্ভাবনা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। নরসিংদীর পাঁচটি সংসদীয় আসন থেকে নির্বাচিত এমপিদের মধ্য থেকে একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি উঠে এসেছে, তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং দলীয় অবস্থানের কারণে তাকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে।

এছাড়া সম্ভাব্য তালিকায় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং নরসিংদী-৪ আসনের সরদার সাখাওয়াত হোসেন বকুলের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।

অন্যদিকে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল-কেও মন্ত্রী হিসেবে দেখতে চান রায়পুরাবাসী। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তার পক্ষে ইতোমধ্যে জনমত তৈরি হয়েছে বলে জানা গেছে।

তবে বিশ্বস্ত একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, নরসিংদী জেলা থেকে এবার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন মাত্র একজনই। কে সেই ব্যক্তি—তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নরসিংদীর রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20