ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৮৯ যশোর ৫ আসনে ৬ প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। নির্বাচনী আইনে কোনো প্রার্থী কাউন্ট ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোটারের সমর্থন না পেলে ঐ সকল প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে মনিরামপুর আসনে সব চেয়ে কম ভোটারের সমর্থন পেয়েছেন সতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ফুটবল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৮ ভোট, জাতীয় পার্টি মনোনীত এম এ হালিম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১ শত ৯৪ ভোট এবং শাসনতন্ত্র আন্দোলন মনোনীত জয়নুল আবেদীন টিপু হাতপাখা ৪ হাজার ৩ শত ৭৮ ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন।