Primeedition
গৌরব সাহা
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ দুপুর
অনলাইন সংস্করণ |125 ভিউ

রায়পুরার চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১

রায়পুরার চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ।

আটক ব্যক্তি নূর আলম ওরফে কাবিলা (৪০)। তিনি রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের পাড়াতলী গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৪টি দেশীয় তৈরি রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট এবং বিভিন্ন ধরনের ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পাড়াতলী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী নূর আলম ওরফে কাবিলাকে আটক করা হয়।
ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20