Primeedition
আপনারা কোন দলের নয়, কেবল মাত্র দেশের পুলিশ হয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করুন। এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশটি কেমন হবে তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে। আহামীর নির্বাচন হবে দেশের মালিকানা তার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া। একটি দল ফ্যাসিষ্ট হাসিনার মতো ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে।
আপনারা ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ১২ তারিখ সকাল ৭ টার মধ্যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্র পাহারা দিবেন, ফলাফল বুঝেনানিয়ে ভোট কেন্দ্র চাড়বেন না। আগামীর নির্বাচন হবে চাঁন্দাবাজ ধান্দাবাজ, দখলবাজদের বিরুদ্ধে জনতার ব্যালট বিপ্লবের লড়াই। আপনারা দেখবেন বুকে ধানের শীষ প্রতিক লাগিয়ে ভোট কেন্দ্রে যাবেন কিন্তু ভোটটি দিবেন দাঁড়িপাল্লায়।
আপনারা তাদেরতে পরিবেশ করে দিবেন। এই যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। পরে তিনি দাড়িপাল্লা প্রতিকের শ্লোগান দিয়ে তাঁর বক্তৃতা শেষ করেন। একই সাথে তিনি হ্যাঁ ভোটের পক্ষে জনমতকে উদ্বুদ্ধ করেন এবং হ্যাঁ ভোট প্রদানের আহবান জানান।
আজ সকালে যশোর ভৈরব চত্বরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।১১দলীয় জোটের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেনএনসিপির নেতা নুরুজ্জামান।
দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াতের সদর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ভিপি আব্দুল কাদের,জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান, এনসিপির নেতা সাকিব শাহরিয়ার প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন