Primeedition
গৌরব সাহা
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৩ দুপুর
অনলাইন সংস্করণ |211 ভিউ

নরসিংদী–৩ (শিবপুর) আসনে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
নরসিংদী–৩ (শিবপুর) আসনে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে আইয়ুবপুর ইউনিয়নের চন্দনদিয়া, তিশা বাজার, কামনীতলা, নোয়াদিয়া বাজার ও জাঙ্গালিয়া বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এই গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থী রাজীব হোসেন রাতুল এবং দ্বাদশ সংসদ নির্বাচনে জাকের পার্টির দলীয় মনোনয়ন প্রার্থী ও সাংবাদিক আলম খান। দিনভর এই কর্মসূচিতে স্থানীয় ভোটারদের মাঝে গোলাপ ফুল প্রতীকের পক্ষে সমর্থন কামনা করা হয়।

গণসংযোগকালে জাকের পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান পাঠান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান তারেক, জাকের পার্টির শিবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল, জাকের পার্টি যুব ফ্রন্ট নরসিংদী জেলা সাধারণ সম্পাদক আবু বক্কর খান, জাকের পার্টি যুব ফ্রন্ট নরসিংদী সদর উপজেলা সভাপতি রফিকুল হক, নরসিংদী পৌরসভার সভাপতি শাকিল মিয়া, নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন, শিবপুর উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি হৃদয় মিয়া, মাছিমপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. আলী হোসেন এবং শিবপুর উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক মুন্না মৈশান। এ সময় জাকের পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জুড়ে নির্বাচনী উৎসবের আবহ তৈরি হয়।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20