Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ দুপুর
অনলাইন সংস্করণ |215 ভিউ

নরসিংদী জেলা কারাগারে ২৮ বন্দীর পোস্টাল ভোট নিশ্চিত

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী জেলা কারাগারে বন্দীদের ভোটাধিকার প্রয়োগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা কারাগারে থাকা ২৮ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে নরসিংদী জেলা কারাগারে মোট এক হাজার ১৬ জন বন্দী রয়েছেন। এর মধ্যে পুরুষ বন্দী এক হাজার ১৬ জন এবং নারী বন্দী ৭২ জন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী হাজতি ও সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে যারা ভোট দেওয়ার যোগ্য, তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে আগ্রহী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দীরা আবেদন করেন এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।
নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল জানান, বন্দীদের ভোটাধিকার ও পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালট পাওয়ার পর নির্ধারিত ৩ থেকে ৫ তারিখের মধ্যে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে। তিনি আরও জানান, নিবন্ধনকৃত ২৮ জনের মধ্যে ইতোমধ্যে ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন এবং ৫ জন বন্দীকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে নরসিংদী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নরসিংদী জেলায় মোট ২৩ হাজার ৩৮১ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পাবেন। এর আওতায় জেলা কারাগারে নিবন্ধনকৃত বন্দীরাও অন্তর্ভুক্ত থাকবেন। তিনি জানান, যারা পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন, তারা কেবল এই পদ্ধতিতেই ভোট প্রদান করতে পারবেন, অন্য কোনো মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকবে না।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20