শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও শাকসু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে ছাত্রশিবিরে নেতাকর্মীদের ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না‘ ‘হাইকোর্ট না শাকসু, শাকসু শাকসু’ ‘শাকসু চাই দিতে হবে, দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদি হাসানের সঞ্চালনায় মুজাহিদুল ইসলাম সায়েম বলেন, ‘আজকে শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু একটি গোষ্ঠী তারা ছাত্রসংসদ নির্বাচনকে ভয় পেয়ে হাইকোর্টের মাধ্যমে শাকসু নির্বাচন স্থগিত করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। ইতিপূর্বে তারা ঢাকসু, রাকসু ও অন্যান্য ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করার পাঁয়তারা করেছিল।’