Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:০৬ দুপুর
অনলাইন সংস্করণ |212 ভিউ

শিবপুরে শিক্ষার আলো একাডেমীর ১৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অনলাইন সংস্করন
অনলাইন সংস্করন
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শিক্ষার আলো একাডেমীর আয়োজনে ১৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী একাডেমী সংলগ্ন অস্থায়ী মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদীবাংলা গ্রুপ ও আবেদ টেক্সটাইলস প্রসেসিং মিলস লিমিটেডের পরিচালক জনাব মাহবুবুর রহমান মনির। এ সময় শিক্ষার আলো একাডেমীর প্রতিষ্ঠাতা ডা. অজয় গোস্বামী জুটন প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদের সভাপতিত্বে এবং শিক্ষার আলো একাডেমীর অধ্যক্ষ তমালিকা শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইটাখোলার বিশিষ্ট ব্যবসায়ী ও পুটিয়া ইউনিয়ন বিএনপি নেতা শাখাওয়াত হোসেন গাজী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. এরশাদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোমেন খান, পুটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন মোল্লা, শিবপুর উপজেলা যুবদলের সদস্য মো. সোহাগ ভূইয়া, পুটিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মৃধা, পুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল খন্দকার, সমাজসেবক মেহেদী হাসান রাশেদ, যুবদল নেতা মোকারম গাজী ও আওলাদ গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20