Primeedition
মেহেদী হাসান রেজা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬:২৬ বিকাল
অনলাইন সংস্করণ |182 ভিউ

শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যথাসময়ে এই আবেদনের ওপর শুনানি হবে।
এর আগে সোমবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। সোমবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল মঙ্গলবার এই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে হাইকোর্টের এই আদেশের ফলে চার সপ্তাহের জন্য স্থগিত হলো শাকসু নির্বাচন।

এর আগে শাকসু নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন বিএনপিপন্থি শিক্ষকেরা। অপরদিকে, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল গতকালের পর আজও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে। তাদের তিন দফা দাবির মধ্যে শাকসু নির্বাচন ইস্যুও রয়েছে।

সোমবার শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীন।

তিনি বলেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের একটি হল দখল করা হয়েছে। তখন নীতিমালা তৈরি করা হয়েছিল, কিন্তু পরে সেই নীতিমালা বাতিল করা হয়। ইউটিএলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং আমাদের ট্যাগিং দেওয়া হয়েছে। আমরা যদি নির্বাচন পরিচালনা করি, তাহলে জাতীয়তাবাদী শিক্ষকদের আবারও দোষ দেওয়া হবে।

এদিকে নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট। শাকসু নির্বাচন নির্ধারিত তারিখেই অর্থাৎ, অবশ্য অবশ্যই আগামীকালই অনুষ্ঠিত হতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক চাপ হুমকি কিংবা পেশিশক্তির কাছে নতিস্বীকার করে নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এর আগে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন চেয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শাবিপ্রবি ক্যাম্পাস।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20