Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২১ দুপুর
অনলাইন সংস্করণ |136 ভিউ

জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
তেল পরিমাপন যন্ত্র ভেরিফিকেশন না করা, ওজনে কম দেওয়া এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে জয়পুরহাটে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পণ্যের সঠিক ওজন, মোড়কজাতকরণ ও গুণগত মান নিশ্চিত করতে গতকাল বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শহরের হারাইল এলাকার উদয়ন ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯/৪৬ ধারায় আট হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া শহরের থানা রোডের মেসার্স হিমেল ট্রেডার্সকে একই আইনের ৩২(১)/৪৮ ধারায় এক হাজার টাকা এবং রেলগেটের সৌদি খেজুর ঘরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মূল্যতালিকা না থাকায় আরও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান। 

কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন ও বিএসটিআইয়ের এমন নজরদারি ভবিষ্যতেও চলমান থাকবে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20