Primeedition
এম এ রশিদ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯:৪৫ সকাল
অনলাইন সংস্করণ |178 ভিউ

শ্যামনগরে নদী দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে সংখ্যালঘুদের ওপর হামলার দাবি

শ্যামনগরে নদী দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে সংখ্যালঘুদের ওপর হামলার দাবি

 শ্যামনগরে নদী দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে সংখ্যালঘুদের ওপর হামলার দাবি

​সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরের রাতে আইবুড়ি নদীর জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

দখল প্রক্রিয়ায় বাধা দেওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়েছে।
​ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (২১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি বাজার সংলগ্ন এলাকায়। 

অভিযুক্ত কেএম আশরাফ হোসেন জেলেখালি ২৫ মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ঈদুল ফিতরের রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে প্রধান শিক্ষক কেএম আশরাফ হোসেন তার ছেলে সজিব হোসেন ও একদল ভাড়াটে লোকবল নিয়ে জেলেখালি বাজার সংলগ্ন আইবুড়ি নদীর তীরবর্তী সরকারি জায়গা দখলে নিতে শুরু করেন। সেখানে তারা দ্রুতগতিতে দোকানঘর নির্মাণ শুরু করেন।

​এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বিষয়টি টের পেয়ে বাধা দিতে এলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাধা দেওয়ায় প্রধান শিক্ষকের সাথে থাকা লোকজন গ্রামবাসীর ওপর চড়াও হয়।
​ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা চিত্ত বিশ্বাস বলেন- ​"রাত ১টার পর আশরাফ মাস্টার ও তার ছেলে সজিব ভাড়াটে বাহিনী নিয়ে সরকারি জায়গা দখল করে দোকান তোলা শুরু করেন। আমরা গ্রামের মানুষ যখন বাধা দিতে যাই, তখন তারা আমাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়।"
আরেক ভুক্তভোগী মনোরঞ্জন  বিশ্বাস বিশ্বাস অভিযোগ করে বলেন-​"আশরাফ মাস্টারের অবৈধ দখলে বাধা দেওয়ায় তার সাথে থাকা গুন্ডা বাহিনী আমাদের ওপর এবং আমাদের পরিবারের মহিলাদের ওপর হামলা চালায়। একজন শিক্ষক হয়ে তিনি কীভাবে মাঝরাতে সরকারি জমি দখল আর সাধারণ মানুষের ওপর হামলা করেন, আমরা তার বিচার চাই।"
​অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক কে এম আশরাফ হোসেন বলেন ঘটনা সত্য নয়  আমি কারও উপর আক্রমণ করিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু বলেন সরকারি যায়গা দখল করা ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়টি আমি জেনেছি। পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

​ঘটনাটি নিয়ে এলাকায় বর্তমানেপ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই ভূমিদস্যুতা ও হামলার ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


প্রতিবেদকের তথ্য

এম এ রশিদ

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20