পানির জন্য হাহাকার সুপেয় পানির দাবিতে শ্যামনগরে র্যালি ও মানববন্ধন
বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট নিরসনের দাবিতে শ্যামনগরের মুন্সিগঞ্জে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘সাইদার’ (SIYDAR)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাবু রামপ্রসাদ মন্ডল। মানববন্ধনে বক্তব্য রাখেন সাইদার
এর পরিচালক এস এম মুর্শিদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এক কলস বিশুদ্ধ পানির জন্য প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যা তাদের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।
বক্তারা আরও বলেন, “পানির হাহাকার” থেকে মুক্তি পেতে হলে দ্রুত টেকসই পরিকল্পনা গ্রহণ করে লবণাক্ততা মুক্ত সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি মুন্সিগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানির স্থায়ী সমাধান নিশ্চিত করার জোর দাবি জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।