Primeedition
শামছুর রহমান
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৫:২৭ বিকাল
অনলাইন সংস্করণ |134 ভিউ

জমি নিয়ে বিরোধ, লোহার রড দিয়ে মাথায় আঘাত।

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফিল্মি স্টাইলে ছেলেকে আটকে রেখে তার সামনেই বৃদ্ধা মাকে লোহার শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী সাইফুল্লাহ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খড়িঞ্চী গ্রামের মৃত রমজান মোল্যার ছেলেদের সাথে সাইফুল্লাহর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতে মামলা চলমান। সাইফুল্লাহর দাবি, তাদের পৈতৃক সূত্রে কেনা জমি দাদার নামে নামজারি হওয়ায় তা সংশোধনের জন্য তারা আদালতের শরণাপন্ন হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে বিবাদী পক্ষ দীর্ঘদিন ধরে তাদের জমিতে প্রবেশে বাধা দিয়ে আসছিল।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সাইফুল্লাহ জানান, গত ১০ এপ্রিল দুপুরে তারা তাদের পৈতৃক জমির গাছ কাটতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় হামলাকারীরা সাইফুল্লাহকে ৪-৫ জন মিলে জাপটে ধরে রাখে এবং তার চোখের সামনেই তার বৃদ্ধা মা সুফিয়া বেগমকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মায়ের মাথা ফেটে রক্তাক্ত হয়। সাইফুল্লাহ ও তার পিতা আব্দুল গফুর ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই ঘটনায় জড়িত একই গ্রামের মৃত রমজান মোল্যার ছেলে মফিজুর মোল্যা (৪৫) ও আব্দুর রহমান (৫৫), মফিজুর মোল্যার ছেলে মুরসালিন (১৮) এবং সাইদুল মোল্যার ছেলে ঈসমাইল হোসেন (১৮) আসামি করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
বাদী সাইফুল্লাহ বলেন, আমার চোখের সামনে আমার মাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এলাকায় এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20