বিদ্যুতের লোডশেডিংয় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ মনিরামপুর আওতাধীন নেহালপুর অঞ্চলের গ্রাহকদের ভোগান্তির শেষ নেই।
তথ্য অনুসন্ধানকালে জানাগেছে যপস ২ সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন এলাকায় সাবস্টেশন স্থাপন করে। যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর যার একটি। এই সাবস্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা বিগত ফেসিষ্ট আওয়ামী সরকারের আস্থাভাজন। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে ফেসিষ্ট আওয়ামীলীগ পুনঃ প্রতিষ্ঠায় সক্রিয়। বিদ্যুৎ বিভ্রাট করে সাধারণ মানুষকে বর্তমান সরকারকে বিষিয়ে তুলতে ইচ্ছামত বিদ্যুৎ বিভ্রাট করছে।
তথ্য অনুসন্ধানে আরো জানাগেছে বর্তমান ইরি মৌসুমের চেয়ে বিদ্যুৎ চাহিদা অনেক কম। দেশে বিদ্যুৎ ঘাটতি নেই বললেই চলে। সেখানে এ সাবস্টেশনের অবস্থা ভয়াবহ।
২৬ মে থেকে ২৮ মে পর্যন্ত ৭২ ঘন্টার এক জরিপে দেখা গেছে সাব ষ্টেশনের আওতাধীন অধিকাংশ এলাকায় ৩৬ ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং ছিল। ঈদুল আজহার দিন ছিল আরো ভয়াবহ।
নেহালপুর সাবস্টেশনের আওতাধীন এলাকায় গ্রাহকরা এ থেকে মুক্তি চায়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী যশোরের হওয়ায় বিষয়টি সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাননীয় অনিন্দ্য ইসলাম অমিতের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ফ্যাসিস্ট আওয়ামী দোষরের হাত থেকে নেহালপুর সাবস্টেশনের আওতাধীন এলাকায় গ্রাহকদের উদ্ধার করবেন এটাই ভুক্তভোগীদের প্রত্যাশা।