বাংলাদেশে মোটরসাইকেল, প্রাইভেট কার ও কিছু ইঞ্জিন চালিত অটোরিকশা আসতে যাচ্ছে আয়করের আওতায়। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রস্তাব আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে।
প্রস্তাব অনুযায়ী সিসিভেদে মোটরসাইকেলের উপর কর আরোপ হতে পারে ১১০ সিসি পর্যন্ত ফ্রি। ১১১ থেকে ১২৫ পর্যন্ত বছরে ২ হাজার, ১২৬ থেকে ১৬৫ পর্যন্ত বছরে ৫ হাজার, ১৬৬ থেকে বাকী সব ১০ হাজার টাকা।
বর্তমান দেশে রেজিস্ট্রেশন ভুক্ত মোটরসাইকেলের সংখ্যা ৪৮ লাখের বেশি। ফলে এই করারোপ বড় ধরনের একটি জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলবে।