Primeedition
এডিশন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১:৩২ দুপুর
অনলাইন সংস্করণ |93 ভিউ

মোংলায় ফারিয়ার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি জাহিদ(মাঝে),বামে সাধারণ সম্পাদক মামুন ও ডানে সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ
সভাপতি জাহিদ(মাঝে),বামে সাধারণ সম্পাদক মামুন ও ডানে সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মোংলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাভানা ফার্মাসিউটিক্যালস এর মোহাম্মদ জাহিদুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর  মোহাম্মদ মামুন খন্দকার সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ওএস‌এল ফার্মার মোহাম্মদ আব্দুল আজিজ শেখ নির্বাচিত হয়েছেন।

বুধবার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেলা ২টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা করেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরোজা মেহজাবিন বন্যা।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মোংলা শাখার মোট ভোটার ছিলেন ৫৫ জন। তাঁদের মধ্যে ৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোটদানের হার ছিল প্রায় ৯৮ শতাংশ।

ফারিয়ার ১০ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার সভাপতি পদে মোহাম্মদ জাহিদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শুধু সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 কমিটির অন্যান্য সদস্য নির্বাচনোত্তর প্রক্রিয়ায় মনোনীত হবেন বলে জানান নব নির্বাচিত সভাপতি জাহিদুর রহমান টুটুল।
👤
নাসিম বিল্লাহ
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20