Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬, ৯:২৮ রাত
অনলাইন সংস্করণ |233 ভিউ

রামপালে ডাকাতি মামলার দুই পলাতক আসামি আটক

রামপালে ডাকাতি মামলার দুই পলাতক আসামি আটক

বাগেরহাটের রামপাল উপজেলায় চার মাস ধরে পলাতক থাকা ডাকাতি মামলার দুই আসামিকে আটক করেছে র‍্যাব–৬। 

শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে রামপালের গৌরম্ভা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. নান্নু শেখ (৪৭), পিতা আজগার আলী শেখ, গ্রাম কাষ্ঠবাড়িয়া, রামপাল এবং কামরুল ইসলাম শেখ (৪৮), পিতা মো. শাহাজউদ্দিন শেখ, গ্রাম চিত্তা, রামপাল।
র‍্যাব সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার চিত্রা এলাকায় মো. আছাদের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ওই দুই আসামি। এ ঘটনায় রামপাল থানায় মামলা নম্বর–১০ দায়ের করা হয়, যার ঘটনার তারিখ ৩০ আগস্ট ২০২৫।

র‍্যাব জানায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়। পরে তাদের রামপাল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রামপাল গৌরম্ভা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাছানুর রহমান জানান, মো. আছাদের বাড়িতে সংঘটিত ডাকাতি মামলায় এর আগে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা বাকি দুই সন্দেহভাজন আসামিকে র‍্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
রবিবার (আজ) সকাল ১১টায় আটককৃত দুই আসামিকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর পলাতক আসামিদের আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
👤
মাসুম বিল্লাহ
রামপাল উপজেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20