বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৩ (শেরেবাংলা নগর, আদাবর ও মোহাম্মদপুর) আসনের শেরেবাংলা নগর থানা উত্তর এর ২৮নং ওয়ার্ডে ৩০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
আজ ৩ই জানুয়ারি (শনিবার) উক্ত শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও শেরেবাংলা নগর উত্তর থানা আমীর মু. আব্দুল আউয়াল আজম।
এসময় আরো উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা এইচ আর ডি সম্পাদক হুমায়ুন কবির, কর্মপরিষদ সদস্য ও ২৮ উত্তর ওয়ার্ডের সভাপতি হাফেজ মুহাম্মদ শাহজাহান, স্থানীয় ওয়ার্ড সভাপতি আসাদুজ্জামান টিপু আব্দুর রহমান, মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার শামীম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মেহেদী হাসান আনাস
বার্তা সম্পাদক