যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের কালিবাড়ী বাজারের উত্তর পাশ্ববর্তী লোহাইডাঙ্গা মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে ২০ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। মোট ৭ রাউন্ড দৌড় শেষে ১,২,৩,৪,৫ নং স্থান অধিকার নির্বাচন করা হয়।
মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেহালপুর ইউনিয়নের আমির আবু তালহা, বিএনপির নেহালপুর ইউনিয়ন সম্পাদক আহসান হাবীব মিন্টু উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।