ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে শিবপুর উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) সালমা খাতুন।
শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ফারজানা ইয়াসমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন শিবপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মনিরা জামান পৃথা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনুর মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিমসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।