নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে পুলিশ, র্যাব ও প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয়ের নির্দেশনায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের উদ্দেশ্যে নরসিংদী জেলা পুলিশ, র্যাব ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানাধীন আলোকবালি ইউনিয়নের বাখরনগর, মুরাদনগরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও অভিযান চালানো হয়। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে অভিযানে অংশগ্রহণ ও সার্বিক তদারকি করছেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।