Primeedition
এডিশন ডেস্ক::
চট্টগ্রামে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন বাবলা (৪৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুলিতে আহত সরোয়ার(৪৩) মারা গেছেন।”
এর আগে বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এরশাদ উল্লাহ, সরোয়ার বাবলা ও শান্ত নামের তিনজন গুলিবিদ্ধ হন।
পুলিশ জানায়, সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও হত্যা মামলাসহ প্রায় ১৫টি মামলা রয়েছে। তবে বিএনপি দাবি করেছে, সরোয়ার তাদের কেউ নন—গণসংযোগে শত শত সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন