Primeedition
শামছুর রহমান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৯:৩৩ সকাল
অনলাইন সংস্করণ |9 ভিউ

সবাইকে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্র মন্ত্রী

ফাইল ফটো
ফাইল ফটো
নিবন্ধিত বা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে লক্ষ্য করা যাচ্ছে। এমন মন্তব্য করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ঢাকায় সম্প্রতি বোমা সদৃশ বস্তু পাওয়ার প্রতিটি ঘটনার নেপথ্যে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

​২ আগস্ট রাজশাহী জেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

​আগস্ট মাস ঘিরে পুলিশ সারাদেশে কোনো বিশেষ সতর্কতা জারি করেছে কি না এমন প্রশ্নের সরাসরি জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটি একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সেজন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি।”

​এদিকে গত কয়েকদিনে রাজধানী ঢাকায় বোমা সদৃশ বস্তু উদ্ধারের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এর মধ্যে গত ১ আগষ্ট দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনের নিচে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকার ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে নিশ্চিত করেছে যে ওই বস্তুতে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না।

​তবে সাধারণ মানুষের মনে আতঙ্ক দূর করতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা সবসময়ই সতর্ক থাকি। পুলিশ বাহিনী অত্যন্ত সতর্ক রয়েছে এবং আমাদের বোমা ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টাই প্রস্তুত থাকে। কোথাও এ ধরনের কোনো নাশকতার পরিকল্পনা কেউ করছে কি না, তা খতিয়ে দেখতে।”

​১ আগষ্ট পুলিশ সদর দপ্তরের অপারেশনস নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় আশঙ্কা প্রকাশ করা হয় যে, পুলিশের ব্যবহৃত যানবাহনগুলো নাশকতার লক্ষ্যবস্তু হতে পারে। এই প্রেক্ষাপটে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদার করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্র মন্ত্রী

1

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটো গ্রাফিক্সের বিরুদ্ধে নানাবিধ অভ

2

যশোরের মনিরামপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই

3

বগুড়ায় জামায়াত সদস্যকে বহিষ্কার

4

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নিজ দলের কর্মীদের হাতে চোখ হা

5

মিতুকে এক থাপ্পর যথেষ্ট নয়

6

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের হাতে খুন হয়েছ

7

গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৮ নেতাকর্

8

দেশের শীর্ষ আলেমদের তালিকায় ৩ আলেমের নাম

9

বিএনপি বলতে পারবে না তারা মুক্তিযুদ্ধ করেছে

10

ফেসবুকে শেহরিন আমিন নোমানী ম্যাম

11

সাদিক কাইয়ুম বর্তমান বাংলাদেশে অন পিচ। যার বিকল্প নেই

12

জামায়াত এনসিপি জোট শুরু করেছে পাওয়ার পলিটিক্সে।

13

এক চড়েই সিঁড়িতে পড়ে গেল জুলাই নিয়ে বাজে মন্তব্যকারী।

14

প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন নাছির উদ্দিন উদ্দিন পাটোয়া

15

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

16

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

17

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

18

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

19

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

20