ঢাকার নবাবগঞ্জের বক্সনগর চৌরাহাটি থেকে দিঘীরপাড় এবং গোয়াহাটি থেকে বানাঘাটা রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
বুধবার দুপুর ১২ টায় নবাবগঞ্জের বক্সনগর চৌরাহাটি প্রান্তে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।