Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:২১ দুপুর
অনলাইন সংস্করণ |64 ভিউ

কাশিমপুর কারাগার থেকে নারী আসামির পলায়ন: ৭: কর্মকর্তা বরখাস্ত

কাশিমপুর কারাগার থেকে নারী আসামির পলায়ন: ৭: কর্মকর্তা বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে নারী বন্দী পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তত্ত্বাবধায়ক ও নারী কারারক্ষীসহ ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় ওই ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একজন বন্দী পালিয়ে যেতে সক্ষম হলেন, সেটি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

বরখাস্তকৃতরা হলেন, তত্ত্বাবধায়ক লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

গত বৃহস্পতিবার কারাবন্দী মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার রিম্পা (২১) কারাগার থেকে পালিয়ে যান। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। রিম্পা ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।

কারা সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। পরে কারাগারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বন্দীর পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।

এদিকে বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করেছে কারা কর্তৃপক্ষ।

👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20