Primeedition
শামছুর রহমান
শনিবার, ২০ জুন ২০২৬, ৯:৫৯ সকাল
অনলাইন সংস্করণ |87 ভিউ

প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিতে শিক্ষার্থীদের রোদে দাড়িয়ে রাখা সমুচিত না।

ফাইল ফটো
ফাইল ফটো
সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণের অভিযোেগের পর আবারও বিতর্কে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন বিতর্ক- প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে অর্ধশতাধিক শিক্ষার্থীদের তপ্ত রোদের মধ্যে প্রায় ২০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়েছে। যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ঘটনাটি ঘটেছে ১৭ জুন বগুড়ার শিবগঞ্জের রোকেয়া সাত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

 তথ্য অনুসন্ধানে জানাগেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাটে অবস্থিত রোকেয়া সাত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সমাজসেবা রাজশাহী বিভাগীয় পরিচালক। এছাড়াও শিবগঞ্জ ইউএনও, ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ৪২৮ জন উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড ও ১টি করে গাছের চারা বিতরণ করা হয়।এ আয়োজনে তপ্ত রোদে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য ২০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়। এমন ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। রাষ্ট্রীয় এ আয়োজনের সাথে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ১০ শ্রেণি পড়ুয়া এক ছাত্রী বলেন, প্রতিমন্ত্রী স্যার আসবেন দেখে আমাদের মাত্র দুইটা ক্লাস নেওয়া হয়েছে। তারপর থেকেই শিক্ষকরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। দুপুর আনুমানিক দুইটাই আমাদের লাল কার্পেটের পাশ দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। পরে ২টা ৩০ মিনিটের দিকে উনি আসেন এবং আমরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, স্কুল চলাকালীন সময়ে ক্লাস বাদ দিয়ে এমন আয়োজন করা, অভ্যর্থনার জন্য রোদে দাঁড় করানো এসব না করে যদি অন্য কোনো জায়গায় করতো তাহলে প্রশংসিত বেশি হতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, আমরা টিফিনের আগে সব ক্লাসই নিয়েছি। টিফিনের পর থেকে আমরা প্রোগ্রামের কাজে নিয়োজিত ছিলাম। শিক্ষার্থীসহ আমরা প্রতিমন্ত্রীকে বরণ করার জন্য ২০ মিনিটের মত দাঁড়িয়েছিলাম।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে আমি অবগত নই।

বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলীর কাছে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। তবে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, এটি রাষ্ট্রীয় প্রোগ্রাম যা সারা বাংলাদেশেই হয়েছে। প্রধানমন্ত্রীও আজকে যেখানে জনসভা করেছেন সেটাও একটি বিদ্যালয় মাঠ। বিশেষ মুহূর্তে সরকারি প্রোগ্রামগুলো এভাবে করার সুযোগ রয়েছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20