আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে তারুণ্যবান্ধব ও কর্মসংস্থানমুখী বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আজ বুধবার (১৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে "তারুণ্যের বাজেট ভাবনা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠানে দেশবরেণ্য অর্থনীতিবিদ ও সাবেক ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তারুণ্যের ভাবনা: ইসলামী মূল্যবোধ ও উন্নয়ন কৌশল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ (CSPS)-এর নির্বাহী পরিচালক ড. মো. মিজানুর রহমান।
উপস্থাপিত প্রবন্ধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. ওয়ারেসুল করিম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. শিব্বির আহমেদ।
এছাড়াও আয়োজনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ, গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, এবং স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমানসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার