Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৯:১৯ সকাল
অনলাইন সংস্করণ |128 ভিউ

জয়পুরহাটে সংস্কারের আড়ালে মাটি বিক্রি, ছাত্রদল নেতাকে জরিমানা

জয়পুরহাটে সংস্কারের আড়ালে মাটি বিক্রি, ছাত্রদল নেতাকে জরিমানা
জয়পুরহাটের কালাইয়ে সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে নাজেবুর রহমান সুইট নামের এক ছাত্রদল নেতাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করেন এ জমিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। অভিযুক্ত নাজেবুর রহমান সুইট কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ দুই মাস ধরে সরকারি ওই পুকুরটি সংস্কারের কথা বলে মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে আসছিলেন ছাত্রদল নেতা নাজেবুর রহমান সুইট। এর আগে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে পুকুরটির খননকাজ বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান। সে সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ব্যাটারিও জব্দ করা হয়েছিল। কিন্তু সরকারি সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই ছাত্রদল নেতা দীর্ঘদিন ধরে মাটি বিক্রি অব্যাহত রাখেন।

স্থানীয়রা জানান, পুকুর খনন করে মাটি বিক্রির কারণে একদিকে যেমন পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, অন্যদিকে মাটি বহনকারী ভারী ট্রাক্টর চলাচলের কারণে এলাকার রাস্তাঘাটও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই এসব রাস্তায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা বলেন, অবৈধভাবে সরকারি পুকুরে মাটি কাটা ও বিক্রির অপরাধে নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে ওই পুকুরে মাটি কাটা ও বিক্রি থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20