Primeedition
এম এ রশিদ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ দুপুর
অনলাইন সংস্করণ |194 ভিউ

ক্ষুধার সঙ্গে লড়াই সুন্দরবনের বনজীবীদের

ক্ষুধার সঙ্গে লড়াই সুন্দরবনের বনজীবীদের

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ঘিরে হাজারো জেলে ও বাওয়ালির জীবন-জীবিকা। কিন্তু সম্প্রতি কাঁকড়া আহরণে সরকারি নিষেধাজ্ঞা আরোপের ফলে চরম মানবিক সংকটে পড়েছেন উপকূলীয় এই বননির্ভর জনগোষ্ঠী। 

কাজ হারিয়ে অনেক পরিবার আজ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।
সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকা ঘুরে দেখা গেছে, শত শত জেলে ও বাওয়ালি পরিবার কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। যাদের দৈনন্দিন আয়ের একমাত্র উৎস ছিল সুন্দরবন থেকে কাঁকড়া সংগ্রহ, তারা এখন দিশেহারা

বিকল্প আয়ের সুযোগ না থাকায় অনেকের ঘরে দিনের পর দিন চুলা জ্বলছে না।
শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলে রহিম গাজী বলেন,
দুই সন্তান আর বৃদ্ধ মা-বাবাকে নিয়ে সংসার চালাই। কাঁকড়া ধরাই ছিল একমাত্র উপার্জন। নিষেধাজ্ঞার পর থেকে কাজ নেই, খাবার নেই। ধার করে কোনো রকমে দিন পার করছি।”
একই এলাকার বাওয়ালি রফিকুল ইসলাম জানান,

“নিষেধাজ্ঞা আমরা বুঝি, বন রক্ষা করা জরুরি। কিন্তু আমাদের তো বাঁচার দরকার আছে। সরকার যদি বিকল্প কাজ বা খাদ্য সহায়তা না দেয়, তাহলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর দাবি, নিষেধাজ্ঞা আরোপের আগে জেলে-বাওয়ালিদের জন্য পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করায় এই সংকট আরও তীব্র হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, নারী ও বৃদ্ধরা।

এলাকাবাসীর অভিযোগ, দ্রুত মানবিক সহায়তা, খাদ্য বিতরণ এবং বিকল্প কর্মসংস্থান কর্মসূচি চালু না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। পাশাপাশি তারা টেকসই বন সংরক্ষণ নীতির সঙ্গে বননির্ভর মানুষের জীবন-জীবিকার ভারসাম্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সুন্দরবন যেমন দেশের গর্ব, তেমনি এই বননির্ভর মানুষগুলোও রাষ্ট্রের নাগরিক। বন রক্ষার পাশাপাশি তাদের বাঁচার অধিকার নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
প্রতিবেদকের তথ্য

এম এ রশিদ

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20