Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১ নভেম্বর ২০২৫, ৪:৪২ দুপুর
অনলাইন সংস্করণ |231 ভিউ

খুলনার পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

খুলনার পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা জেলার পাইকগাছায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীরা সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন, সমবায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। 


১ নভেম্বর শনিবার সকালে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে " সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় " প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রাইমারি এডুকেশন প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত ঘোষ। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী সমবায় পরিদর্শক আমির হোসেন, দীপন জোয়ার্দার, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আসাদুল ইসলাম, সমবায়ী  দিলীপ কুমার বিশ্বাস, চিত্তরঞ্জন রায়, বিদ্যুৎ কুমার বিশ্বাস ও আসাদুজ্জামান। 


উল্লেখ্য অত্র উপজেলা সমবায়ের তীর্থ স্থান হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায় এ অঞ্চল থেকে উপমহাদেশে প্রথম সমবায় আন্দোলনের সূচনা করেছিলেন। বিগত টানা ৩ বছর ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সমবায় কর্মকর্তা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সমবায়ীরা। 


প্রাইম এডিশন/আআ/খুলনা 
প্রতিবেদকের তথ্য

এডিশন ডেস্ক

রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20