Primeedition
গৌরব সাহা
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪০ বিকাল
অনলাইন সংস্করণ |134 ভিউ

মাধবদীতে আমেনা হত্যা: মূল আসামী নূর মোহাম্মদসহ গ্রেফতার ৭

মাধবদীতে আমেনা হত্যা: মূল আসামী নূর মোহাম্মদসহ গ্রেফতার ৭

নরসিংদীর মাধবদী থানার আলোচিত আমেনা হত্যা মামলায় মূল অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নরসিংদী জেলা পুলিশ–এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নরসিংদী।

ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে বাদীর মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে কোতোয়ালীরচর এলাকার হোসেন বাজার সংলগ্ন একটি স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়।

এর ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালীরচর বড়ইতলা তিন রাস্তার মোড়ে ভিকটিম ও তার স্বামীকে পথরোধ করে জোরপূর্বক আবারও অপহরণ করা হয়। পরদিন ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালীরচর দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেখানে ফেলে রাখা হয়।

গ্রেফতার অভিযান

মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ ওরফে নূরাকে গাজীপুর জেলার মাওনা এলাকা থেকে এবং আরেক আসামী হযরত আলীকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোট ৪ জন ধর্ষণ মামলার আসামীসহ ৭ জনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নাম

১. নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮)
২. এবাদুল্লাহ (৪০)
৩. হযরত আলী (৪০)
৪. গাফফার (৩৭)
৫. আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫)
৬. মোঃ ইমরান দেওয়ান (৩২)
৭. মোঃ আইয়ুব (৩০)

পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20