Primeedition
গৌরব সাহা
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২:৩৩ দুপুর
অনলাইন সংস্করণ |185 ভিউ

ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ছুটির সুযোগ

ছবি সংগৃহীত অনলাইন
ছবি সংগৃহীত অনলাইন
মাসের প্রথম দফার ছুটি আসছে পবিত্র শবেবরাত উপলক্ষে। আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার চাঁদ দেখা গেলে সেদিনই শবেবরাত পালিত হবে। সে ক্ষেত্রে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে পারে। এর সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হলে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি—টানা তিন দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এরপর খুব বেশি বিরতি ছাড়াই আসছে দ্বিতীয় দফার ছুটি। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষে ওই দিন সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় এ পর্বেও টানা তিন দিনের বিশ্রাম পাবেন সরকারি চাকরিজীবীরা।

সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মচারীরা দুই দফায় তিন দিন করে মোট ছয় দিনের টানা ছুটির সুযোগ পাচ্ছেন। শীতের শেষভাগে এমন ছুটির সূচিকে অনেকেই ভ্রমণ, পারিবারিক সময় কাটানো কিংবা ব্যক্তিগত কাজে মনোযোগ দেওয়ার সুযোগ হিসেবে দেখছেন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20