Primeedition
মেহেদী হাসান আনাস
বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১:৫৮ দুপুর
অনলাইন সংস্করণ |368 ভিউ

মুসলিম মেয়র মামদানি জয়ের পর হোয়াইট হাউস মনে করিয়ে দিলো "প্রেসিডেন্ট এখনো ডোনাল্ড ট্রাম্প"

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এডিশন ডেস্কঃ 


যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোতে ডেমোক্র্যাট প্রার্থীরা জয়ী হওয়ার পর, হোয়াইট হাউস এক্স হ্যান্ডলে ভোটারদের মনে করিয়ে দিয়েছে, দেশটির প্রেসিডেন্ট এখনো ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনগুলোর মধ্যে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন, নিউ জার্সি গভর্নরের নির্বাচন এবং ভার্জিনিয়া গভর্নরের নির্বাচন উল্লেখযোগ্য। নির্বাচনের ফলাফলের বিষয়ে প্রথম মন্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকানদের দুর্বল ফলাফলের কারণ হিসেবে তিনি ব্যালটে ছিলেন না এবং চলমান সরকারি শাটডাউনকে দায়ী করেন।

এই নির্বাচনগুলোর মধ্যে ডেমোক্র্যাট জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি কয়েক প্রজন্মের মধ্যে নির্বাচিত সবচেয়ে তরুণ মেয়রও বটে। ৩৪ বছর বয়সী মামদানি তরুণ ভোটারদের উচ্ছ্বাস ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তবে তার প্রার্থিতা দলের মধ্যে কিছু বিতর্কও সৃষ্টি করে।
মামদানি স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেছেন, যিনি কেলেঙ্কারির কারণে চার বছর আগে পদত্যাগ করার পর রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করছিলেন।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন, তিনি জয়ী হলে শহরের জন্য বরাদ্দ অর্থ আটকে রাখবেন। নির্বাচনের আগের রাতে ট্রাম্প রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে এড়িয়ে কুয়োমোকে সমর্থন দেন।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

বার্তা সম্পাদক অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20