Primeedition
মোঃ মাসুদুর রহমান
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৪ দুপুর
অনলাইন সংস্করণ |269 ভিউ

যশোরে বাঘারপাড়ার প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

যশোরে বাঘারপাড়ার প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
যশোরের বাঘারপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরফিনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, সেবা বঞ্চনা ও দুর্ব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মহিরন গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এলাকার সাধারণ মানুষ গরু, ছাগল, হাঁস-মুরগির চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে গেলে কর্মকর্তা সরাসরি সেবা না দিয়ে হাসপাতালের নিচতলায় থাকা গ্রাম্য পল্লী চিকিৎসকদের কাছে পাঠিয়ে দেন। অভিযোগে আরও বলা হয়, ডা. শামছুল আরফিন প্রায়ই বলেন “আমার অনুমতি ছাড়া কেউ আমার রুমে ঢুকবে না, এটি কর্মকর্তার কক্ষ, এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই।”
অভিযোগকারী রবিউল ইসলাম জানান, সম্প্রতি একটি ছবি সত্যায়নের জন্য তিনি কর্মকর্তার কক্ষে গেলে অনুমতি ছাড়া অফিসে প্রবেশের অভিযোগ তুলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
একই গ্রামের কৃষক মুরাদ হোসেন অভিযোগ করে বলেন,
“আমি অসুস্থ গরু নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসা না পেয়ে ডা. শামছুল আরফিনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো সাড়া দেননি।”
অভিযোগে আরও উল্লেখ করা হয়, রায়পুর ইউনিয়নে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ডা. শামছুল আরফিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলেছেন ওই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য।
এদিকে, স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য অফিসে গেলে তাদের ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট’ দেখতে বলা হয়। তবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রয়োজনীয় ও হালনাগাদ তথ্য পাওয়া যায় না বলে সাংবাদিকদের অভিযোগ।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরফিন বলেন,
“আমি আমার সাধ্যমতো সবাইকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করি। তবে একই সময়ে সবার চাহিদা পূরণ করা সম্ভব না হওয়ায় কেউ কেউ অসন্তুষ্ট হতে পারেন।”
এ বিষয়ে যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দীকুর রহমান বলেন,
“অভিযোগকারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর থেকেই সমাধান করা হবে।” উল্লেখ্য বিগত আওয়ামী সরকারের আমলে উপজেলা প্রানী সম্পদ কার্যলয় উন্নয়ন প্রকল্প দুর্নিতি, প্রানী সম্পদ দপ্তরের অনুমোদনহীন ভাবে গাছ বিক্রির বিষয়ে বিভিন্ন মিডিয়া ও টেলিভিশনে নিউজ প্রকাশিত হওয়ার পরেউ বাঘারপাড়াতে বহাল তবিয়তে আছেন এই কর্মকর্তা।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20