Primeedition
এইচ. এম. হাবিবুল্লাহ্
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ৯:৩৬ রাত
অনলাইন সংস্করণ |185 ভিউ

টাকার দ্বন্দ্বে যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা

নিহত শাকিলের ছবি
নিহত শাকিলের ছবি
ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে মো. শাকিল মিস্ত্রী (৩০) নামে এক যুবককে ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার (১১ জানুয়ারি) ভোরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাকিল উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানির দোকান এলাকার মো. ইউনুসের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতের ছোট ভাই রাকিবের কাছে একই গ্রামের মো. নুরনবীর ছেলে মো. তামিম ৬০০ টাকা পাওনা ছিল। শনিবার বিকেলে মাঠে ক্রিকেট খেলার সময় ওই টাকা নিয়ে রাকিব ও তামিমের মধ্যে ঝগড়া হয়। এসময় বড় ভাই শাকিল মিস্ত্রি ঝগড়া থামাতে গিয়ে তামিমকে একটি থাপ্পড় দেন।


এই ঘটনার প্রতিশোধ নিতে ওইদিন সন্ধ্যায় শাকিল যখন স্থানীয় কেরানির দোকানের সামনে টিভি দেখছিলেন, তখন তামিম পেছন থেকে এসে ক্রিকেট স্টাম্প দিয়ে শাকিলের মাথায় অতর্কিত ও এলোপাতাড়ি আঘাত করেন। এতে শাকিল মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।


স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ভোলা জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।


এ ঘটনায় নিহতের বাবা মো. ইউনুস বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি তার ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের তথ্য

এইচ. এম. হাবিবুল্লাহ্

স্টাফ রিপোর্টার (ভোলা) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20