Primeedition
মোঃ মাসুদুর রহমান
বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ৫:০০ বিকাল
অনলাইন সংস্করণ |133 ভিউ

স্মার্ট কৃষিতে নতুন দিগন্ত

স্মার্ট কৃষিতে নতুন দিগন্ত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষিকে আরও আধুনিক ও টেকসই করার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হলো স্মার্ট এইচভিসি (সবজি) প্রকল্পের আওতায় এক অবহিতকরণ কর্মশালা। 

মঙ্গলবার (৭ এপ্রিল)  উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা ও উন্নয়নকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম) আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব মন্ডল এবং জোনাল ব্যবস্থাপক ফারুক আহমেদ।

কর্মশালায় প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসাইন প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য ও কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন, খরা ও লবণাক্ততার প্রভাবে কৃষকরা দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। পাশাপাশি উন্নত বীজ ও চারার অভাব, ফসল সংরক্ষণের সীমাবদ্ধতা এবং অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কৃষিকে ঝুঁকির মধ্যে ফেলছে।
বক্তারা বলেন, এসব সমস্যার টেকসই সমাধান দিতে জাগরণী চক্র ফাউন্ডেশন 

পিকেএসএফ’র আর্থিক সহায়তায় ‘স্মার্ট এইচভিসি (সবজি) প্রকল্প’ বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের সম্পদ-দক্ষ ও পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিতে উদ্বুদ্ধ করা, জলবায়ু সহিষ্ণু সবজি চাষ সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থার সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন করা হবে।

প্রকল্পের আওতায় খুলনা বিভাগের ছয়টি জেলায় কৃষকদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
কর্মশালায় 

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং স্মার্ট কৃষি ব্যবস্থার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20