Primeedition
মেহেদী হাসান আনাস
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ১১:১২ দুপুর
অনলাইন সংস্করণ |394 ভিউ

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ ৬

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ ৬
রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসা স্বজন আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে থাকেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে আকস্মিক গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটে। এতে তার শ্বশুরের পরিবারের ছয়জন দগ্ধ হন। খবর পেয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সকালের দিকে আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জনকে দগ্ধ অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

বার্তা সম্পাদক অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20