Primeedition
শামছুর রহমান
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৩:০০ দুপুর
অনলাইন সংস্করণ |111 ভিউ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মনিরামপুরের এক প্রতিবারের ৬ জন হতাহত

ফাইল ফটো
ফাইল ফটো
যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় এক ভয়াবহ সড়ক দু'র্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নি*হত হয়েছেন। ২৩ মার্চ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে এই মর্মান্তিক দু*র্ঘটনা ঘটে।
 দূর্ঘটনায় যশোর জেলার মণিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সরদার (৭৫) তাঁর একমাত্র পুত্র স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদুল হাসান জনি (৩৫) এবং জনির চার বছর বয়সী একমাত্র কন্যাসন্তান মারা যায়।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান জনি তাঁর সপরিবারে ঢাকা থেকে নিজস্ব প্রাইভেট কার যোগে মণিরামপুরের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। রাত ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে পৌঁছালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ধারণা করা হচ্ছে, সড়কে অতিরিক্ত যানবাহনের চাঁপ অথবা চালকের অসতর্কতায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। ​দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে ঘটনাস্থলেই আব্দুল মজিদ সরদার, তাঁর ছেলে জনি এবং জনির মেয়েকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
এই ভয়াবহ দু'র্ঘটনায় জনির মা, স্ত্রী এবং শিশু পুত্র গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত তিনজনের অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন এবং বর্তমানে তাঁরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
​একই পরিবারের ৬ জনের হতাহতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফতেয়াবাদ গ্রামের বাসিন্দারা এই খবর শুনে কান্নায় ভেঙে পড়েন। এলাকায় একজন ভালো মানুষ  হিসেবে পরিচিত আব্দুল মজিদ সরদার এবং তরুণ উদ্যোক্তা জনির মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ খোঁজ খবর নেন এবং গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20