Primeedition
এডিশন ডেস্ক
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৩:১৬ রাত
অনলাইন সংস্করণ |251 ভিউ

ঢাবিতে অবস্থানরত ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসু নেতৃবৃন্দ

ঢাবিতে অবস্থানরত ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসু নেতৃবৃন্দ

ডাকসুর নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যেসব শিক্ষার্থী জরুরি প্রয়োজনে নিরুপায় হয়ে হলে অবস্থান করছেন, তারা যেন নির্বিঘ্নে হলে থাকতে পারেন -এ বিষয়ে সংশ্লিষ্ট হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে।

শিক্ষার্থীদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে বিদ্যুৎ, গ্যাস ও পানি সচল রাখার ব্যবস্থা করা হয়েছে। হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে শিক্ষার্থীদের যাতে কোনো ভোগান্তি না হয় সেব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

এছাড়া হলে অবস্থানরত শিক্ষার্থীরা ভবনের ঝুঁকি নিরূপণে ইনসপেকশন টিমের কাজকে সহযোগিতা করবেন এবং ঝুঁকিপূর্ণ কক্ষগুলো সংস্কারের ক্ষেত্রে হল প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন বলে আশ্বস্ত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র, সূর্য সেন হল সংসদের ভিপি আজিজুল হক, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার মো: আবু নাইম, রোকেয়া হল সংসদের ভিপি জান্নাতুল ফাতিমা ইমা, ফজিলাতুন্নেছা হল সংসদের ভিপি তাসনিম আক্তার আলিফ নাবিলা, শামসুন্নাহার হল সংসদের জিএস সামিয়া মাসুদ মম, কবি সুফিয়া কামাল হল সংসদের এজিএস শিমু আক্তার এবং সংশ্লিষ্ট হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। 
👤
নাইম ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

1

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

2

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

3

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

4

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

5

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

6

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

7

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

8

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

9

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

10

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

11

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

12

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

13

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

14

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

15

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

16

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

17

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

18

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

19

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

20