Primeedition
এডিশন ডেস্ক
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ দুপুর
অনলাইন সংস্করণ |50 ভিউ

ডাকসু ইন্ডাস্ট্রিয়াল ট্যুর-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত

ডাকসু ইন্ডাস্ট্রিয়াল ট্যুর-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে গাজীপুরের সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসিতে ‘ডাকসু ইন্ডাস্ট্রিয়াল ট্যুর-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিশেষ শিক্ষা সফরটি আয়োজিত হয়।

২১জুলাই সকাল ৬:২০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বহনকারী বাসটি গাজীপুরের সফিপুরের উদ্দেশ্যে রওনা হয়। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস প্লান্টে পৌঁছানোর পর শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরবর্তীতে প্লান্টের মূল মিলনায়তনে একটি উদ্বোধনী (ওপেনিং) সেশন অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রোকনুদ্দিন খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওষুধ শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীদের সামনে ইবনে সিনা ফার্মার সামগ্রিক প্লান্ট পরিচালন প্রক্রিয়া, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

ওপেনিং সেশন শেষে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে মোট ৩টি গ্রুপে বিভক্ত করে পুরো প্লান্টটি পরিদর্শন করানো হয়। 

শিক্ষার্থীরা ওষুধ উৎপাদন, প্যাকেজিং এবং মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির বিভিন্ন পর্যায় সরজমিনে দেখার সুযোগ পান। প্লান্টের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ওষুধ প্রস্তুতকরণের ব্যবহারিক দিকগুলো বুঝিয়ে বলেন।

প্লান্ট পরিদর্শনের পর ক্লোজিং সেশনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তর এক্সপার্ট প্যানেলবৃন্দ প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসর নির্বাহী পরিচালক ও হেড অব প্লান্ট মোঃ আব্দুল খালেক। এছাড়াও শিক্ষার্থী ও ইবনে সিনা ফার্মার কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। 

বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিল্পক্ষেত্রের বাস্তব কর্মপরিবেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করা হয়।

👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20