Primeedition
মোঃ আরিফুল ইসলাম
মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১১:২২ দুপুর
অনলাইন সংস্করণ |81 ভিউ

চিরিরবন্দরে লটারির মাধ্যমে বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচন, নির্বাচিত কৃষক ৪৫৬ জন।

চিরিরবন্দরে লটারির মাধ্যমে বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচন, নির্বাচিত কৃষক ৪৫৬ জন।
চিরিরবন্দরে লটারির মাধ্যমে বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচন, নির্বাচিত কৃষক ৪৫৬ জন।
চিরিরবন্দরে লটারির মাধ্যমে বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচন, নির্বাচিত কৃষক ৪৫৬ জন।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির জন্য অনলাইন লটারির মাধ্যমে ৪৫৬ জন কৃষক নির্বাচিত হয়েছেন। এ জন্য আবেদন করেছিলেন মোট ১ হাজার ৪০৯ জন কৃষক।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে অ্যাপসের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারির উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার হোসেন, এলএসডি কর্মকর্তা নিত্যানন্দ রায়, কৃষক প্রতিনিধি আব্দুল মতিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে চিরিরবন্দরে মোট ১ হাজার ৩৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।

গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। নির্বাচিত কৃষকরা সরকারের নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন। তবে ধান সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত আর্দ্রতার মান বজায় রাখতে হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

লটারির মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে কৃষকদের নির্বাচন করা হয়েছে। এতে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রকৃত কৃষকরা সরাসরি লাভবান হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রতিবেদকের তথ্য

মোঃ আরিফুল ইসলাম

জেলা প্রতিনিধি (দিনাজপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20