বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সাথে রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডস্থ তাঁর সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
শনিবার বিকেলে শুভেচ্ছা বিনিময়কালে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ কেন্দ্রীয়, মহানগর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
নাজমুল হাসান
স্টাফ রিপোর্টার