Primeedition
মোঃ মাসুদুর রহমান
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:০৬ দুপুর
অনলাইন সংস্করণ |180 ভিউ

জাল পর্চার কারখানা ফাঁস! বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

জাল পর্চার কারখানা ফাঁস! বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড
জাল পর্চার কারখানা ফাঁস! বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড
যশোরের বাঘারপাড়া উপজেলায় জাল পর্চা তৈরি ও সরবরাহের অভিযোগে বিপ্লব বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ধলগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত বিপ্লব বিশ্বাস দোহাকুলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মনি বাবু বিশ্বাসের ছেলে। আদালত সূত্রে জানা যায়, বিপ্লব দোহাকুলা ভূমি অফিসসংলগ্ন এলাকায় একটি কম্পিউটার দোকান পরিচালনা করতেন। সেখানে নামজারি ও অন্যান্য ভূমি সংক্রান্ত কাজে আসা সাধারণ মানুষের সুযোগ নিয়ে কৌশলে জাল পচারসহ ভুয়া কাগজপত্র প্রস্তুত ও সরবরাহ করতেন তিনি।

ধলগ্রাম ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল কাগজ তৈরির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বিপ্লবকে আটক করা হয় এবং ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার বলেন, “জাল পচার তৈরি একটি গুরুতর অপরাধ। ভূমি সংক্রান্ত প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত প্রতারণা থেকে রক্ষা পাবে এবং ভূমি অফিসে সেবাগ্রহণে আস্থা বাড়বে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20