সিলেট স্টেডিয়ামের প্রেসবক্সে যখন নোয়াখালি এক্সপ্রেসের টিম শিট এসে পৌঁছালো,তখন থেকেই শুরু আলোচনা।সবাই অপেক্ষায় কখন ক্রিজে একসঙ্গে ব্যাট করবেন বাবা-ছেলে! সৌম্য সরকার,শাহাদাত হোসেন দিপু ও হাবিবুর রহমান সোহানের বিদায়ের পর উইকেটে হাসান ঈসাখিলের সঙ্গী হন মোহাম্মদ নবী।দুজন মিলে খেলেন ৩০ বল, যোগ করেন ৫৩ রান।দারুণ ওই জুটির পর সংবাদ সম্মেলনেও একসঙ্গে আসেন তারা দুজনে।সেখানেও জুটি বেঁধে উত্তর দেন সাংবাদিকদের প্রশ্নের।
সংবাদ সম্মেলনেও ছিলেন দুজনই খুব প্রাণাবন্ত ছিলেন। ছেলের ৯২ রানের পারফরম্যান্সের প্রশংসা করে নবী বলেন, ‘অনেকদিন অপেক্ষা করেছি। দারুণ খুশি দুজন একসঙ্গে খেলে।’ ছেলের উন্নতিতে খুশি হয়ে বাবা নবী বলেন, ‘সে কয়েক বছর ধরে দারুণ খেলছে। সেভাবে যে খেলছে আশা করি খুব দ্রুতই জাতীয় দলে খেলবে।’
ছেলের পারফরম্যান্স নিয়ে খুশি নবী বলেন, ‘অভিষেকে বিপিএলে অনেক চাপ থাকে।যেভাবে সে চাপ সামলে নিয়েছেন এটা দারুণ।আমরা গত পরশু একসঙ্গে দেড়ঘণ্টা কাজ করেছি। সে এই মুহূর্তটার জন্য গত ২০ দিন ধরে প্রস্তুতি নিয়েছিল।মুহূর্তটা সে ঠিকঠাকভাবে নিজের করে নিতে পেরেছে।’